শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

ল্যাথামের অনবদ্য ব্যাটিংয়ে হতাশ বাংলাদেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিং নেওয়া বাংলাদেশের বোলাররা পুরোপুরি হতাশ করেছে। স্বাগতিকরা তাসকিনদের বিরুদ্ধে ব্যাট করছে হেসেখেলে। বেধড়ক পেটাচ্ছে বাংলাদেশি বোলারদের। পুরোপুরি ব্যর্থতা দিয়ে ক্রাইস্টচার্চে বাংলাদেশ দলকে প্রথম সেশন কাটাতে হয়েছে উইকেটশূন্য থেকেই।

প্রথম টেস্টের বিধ্বংসী বোলার ইবাদতের করা নবম ওভারে দুটো রিভিউ নিয়ে বেঁচে যান ল্যাথাম। দুটো রিভিউ নিউজিল্যান্ডের পক্ষে যাওয়ার পর বাংলাদেশ শিবিরে হতাশা ভর করে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রথম ৩৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করেছে স্বাগতিক নিউজিল্যান্ড। ৯২ রান করা ল্যাথামের সঙ্গী উইল ইয়াং ব্যাটিং করছেন ৫১ রানে।

এ ম্যাচে বাংলাদেশ খেলছে মুশফিকুর রহিমকে ছাড়াই। কুঁচকির চোটের কারণে খেলতে পারছেন না দেশসেরা এ ব্যাটসম্যান। তার জায়গায় খেলছেন নুরুল হাসান, উইকেটকিপিংয়ের দায়িত্বও পালন করছেন তিনি। আর আঙুলের চোটে আগেই ছিটকে যাওয়া মাহমুদুল হাসানের জায়গায় অভিষেক হয়েছে মোহাম্মদ নাঈমের। বাংলাদেশের ১০০তম টেস্ট ক্রিকেটার হয়ে গেছেন এ বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD