বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌর বিদ্যুতের যন্ত্রাংশের আমদানি শুল্ক ১ শতাংশ করল সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করছে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড গড়ল বাংলাদেশ রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য আগামী মাসে: রাশিয়ার রাষ্ট্রদূত সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে: শামা ওবায়েদ প্রত্যেকটি সিনেমা হতে পারে একটি বিরাট বার্তা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা পোল্যান্ডের ফল পরিবর্তনে ফের একাদশে ভর্তির সুযোগ, আবেদন করবেন যেভাবে একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ পুরোনো আইনে নতুন অপরাধ মোকাবিলা সবসময় সম্ভব হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

শব্দের চেয়ে ৬ গুণ বেশি গতির মিসাইল পরীক্ষা চালালো ভারত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০

হাইপারসনিক মিসাইল টেস্ট করে বিশ্বের শক্তিশালী দেশগুলোর পাশে নাম লিখিয়েছে ভারত। চীনের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেই হাইপারসনিক মিসাইল টেস্ট করলো দেশটি। এপিজে আব্দুল কালাম টেস্টিং রেঞ্জ থেকে সেই টেস্টিং হয়েছে। যাতে শব্দের থকে ৬ গুণ বেশি গতিতে ছুটেছে মিসাইল। খবর কলকাতা টুয়েন্টি ফোর সেভেনের।

সোমবার সকাল ১১টা ৩ মিনিটে সেই পরীক্ষা করা হয়। অগ্নি মিসাইল বুস্টার দিয়ে ওই মিসাইল টেস্ট করা হয়। পাঁচ মিনিটেই সেই পরীক্ষা সম্পূর্ণ হয়।

ডিআরডিও তৈরি করেছে হাইপারসনিক টেস্ট ডেমোনস্ট্রেটর ভেহিকল। সেটিই এদিন পরীক্ষা করা হয়। সরকারি সূত্রে দাবি, আগামী পাঁচ বছরের মধ্যে স্ক্র্যামজেট ইঞ্জিনসহ হাইপারসনিক মিসাইল তৈরি করতে পারবে ডিআরডিও। যা এক সেকেন্ডে ২ কিলোমিটার পর্যন্ত অতিক্রম করবে। এদিন ডিআরডিও প্রধান সতীশ রেড্ডির নেতৃত্বে এই মিসাইল টেস্ট হয়। সব প্যারামিটারই ছিল সঠিক।

অগ্নি বুস্টার হাইপারসনিক ভেহিকলটিকে ৩০ কিলোমিটার উচ্চতায় নিয়ে যায়। পরে দুটি আলাদা হয়ে যায়। এই পরীক্ষার পর প্রশংসা করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

এর আগে এই হাইপারসনিক মিসাইলের অধিকারী ছিল কেবল রাশিয়া, চীন ও আমেরিকা। সেই তালিকাতেই এবার চতুর্থ দেশ হিসেবে নাম লেখালো ভারত।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD