শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
লিবিয়ার জিম্মিদশায় ১১৯ মাফিয়ার মানব পাচার নেটওয়ার্ক মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানো নিয়ে সময়সীমা বেঁধে দিল বিআরটিএ দেশের ১ কোটি ৮১ লাখ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকিতে ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল ২৫ অক্টোবর পর্যন্ত মেডিকেল ট্যুরিজমে থাইল্যান্ডে চমক সৃষ্টি করেছে বাংলাদেশি উদ্যোক্তা সোলায়মান মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যা করা উচিত: ট্রাম্প ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু সৌদিগামী ১০৩ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৫ হাজার যাত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে প্রাথমিক স্বাস্থ্যসেবায় গুরুত্ব :স্বাস্থ্যমন্ত্রী আইএমএফের ঋণে শর্ত থাকবে, তা পূরণ করতে হবে: অর্থমন্ত্রী

শরীরে ভিটামিনের ঘাটতি যেভাবে বুঝবেন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১

একজন মানুষের শরীর সুস্থ রাখতে সব ধরনের ভিটামিনের প্রয়োজন আছে। শরীরে যখন কোন একটি ভিটামিনের পরিমাণ কমে যায় তখন নানা ধরণের সমস্যা দেখা দেয়। তবে এখানে কথা হলো কীভাবে বুঝবেন শরীরে কোন ধরণের ভিটামিনের ঘাটতি হচ্ছে। এর জন্য চিকিৎসাশাস্ত্রে বিভিন্ন পরীক্ষা নিরাক্ষা আছে। এছাড়া কিছু বিষয় দেখে বোঝা সম্ভব শরীরে ভিটামিনের ঘাটতি আছে কি না।

ভিটামিনের ঘাটতি রয়েছে কি না যেভাবে বুঝবেন:

• আয়নার সামনে দাঁড়িয়ে দেখুন, আপনার ত্বকের ঔজ্জ্বল্য কমছে কি না? যদি দেখেন ত্বক অনুজ্জ্বল হয়ে গিয়েছে, তাহলে বুঝতে হবে, আপনার শরীরে ভিটামিন বি কমপ্লেক্সের অভাব হয়েছে। সেই সঙ্গে ক্লান্তি, খাবারের স্বাদ না পাওয়ার মতো লক্ষণ যোগ হয় তবে এক প্রকার নিশ্চিত হয়ে যেতে পারেন। ভিটামিন বি কমপ্লেকের অভাবেই এই সমস্যাগুলো হয়।

• ভাল করে দেখুন, আপনার কি ঠোঁট ফাঁটছে কি না বা দাঁতের গোড়া দিয়েও রক্ত বের হচ্ছে কি না। তা হলে বুঝতে হবে আপনার শরীরে ভিটামিন সি-এর অভাব হয়েছে। দ্রুত লেবু জাতীয় ফল খেতে শুরু করুন। প্রয়োজনে চিকিৎসকের সাথে পরামর্শ করে নিন।

• চোখের নিচে কি কালি পড়েছে? চোখের চার পাশটা ফুলে যাচ্ছে? অনেকেরই এই সমস্যা হয় ভিটামিন এ-র অভাবে। আবার ভিটামিন বেশি মাত্রায় শরীরে গেলে সমস্যাও হতে পারে। তাই এমন উপসর্গ দেখলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

ভিটামিনের অভাব বিরল কিছু নয়। প্রাথমিক ভাব মুখ দেখে যদি মনে হয়, কোনও সমস্যা হচ্ছে, তা হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD