সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করেন লেফটেন্যান্ট কর্নেল মতিউর আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর চীন থেকে বুলেট ট্রেন আনার কথা চলছে, ঘণ্টায় চলবে ৩৫০ কিলোমিটার কোন ডিসেম্বর আসবেন ক্লিয়ার করেন, শেখ হাসিনাকে হুইপ দুলু শিগগির শেষ হবে যুদ্ধ, কমবে তেলের দাম: ট্রাম্প আদানির বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী মোদির নৈশভোজে অংশ নেননি চীনের প্রেসিডেন্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে পরিবারের লিখিত অভিযোগ

শাহজাহান ওমরের পক্ষে কাজ না করার ঘোষণা আ.লীগ নেতাদের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার এম শাহজাহান ওমর বীর উত্তমের বিপক্ষে নিবার্চনে কাজ করার ঘোষণা দিয়েছেন রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকসহ একাংশের নেতাকর্মীরা।

শুরুতে কেন্দ্রীয় সিদ্ধান্ত মেনে নৌকার পক্ষে কাজ করার ঘোষণা দিলেও পরবর্তীতে কেন্দ্রীয় সিদ্ধান্ত উপেক্ষা করে গত ১৮ ডিসেম্বর নৌকার বিপক্ষে কাজ করার সিদ্ধান্ত নিয়ে রেজুলেশন করায় উপজেলা আওয়াম লীগের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ফেসবুকে ওই
রেজুললেশনের কপি ছড়িয়ে পড়েছে।

উপজেলা আ.লীগের সভাপতি এএইচএম খায়রুল আলম সরফরাজ, সাধারণ সম্পাদক জিয়া হায়দার খান লিটনসহ অন্তত ২৫ জন নেতাকর্মীর স্বাক্ষর সম্বলীত ওই রেজুলেশনে নৌকা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার এম শাহজাহান ওমর বীর উত্তর উপজেলা আ.লীগের নেতাদের সাথে যোগাযোগ
করেনি অজুহাত উল্লেখ করে স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান মনিরের পক্ষে কাজ করার কথা বলা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুল আলম সরফরাজ ওই রেজুলেশনের স্বাক্ষর করে কেন্দ্রীয় আওয়ামী লীগকে অবহিত করার বিষয়টিও উল্লেখ রয়েছে তাতে।

রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এএইচএম খায়রুল আলম সরফরাজ জানান, নৌকার মনোনয়ন পেয়েও শাহজাহান ওমর সাহেব তার পুরোনো দল বিএনপির নেতাকর্মীদের নিয়ে ভোটের কার্যক্রম চালাচ্ছে। আ.লীগ নেতাকর্মীদের সাথে কোন যোগাযোগ করেনি বা
কোথাও ডাকেনও না। এ কারণে দলীয় নেতাকর্মীরা শাহজাহান ওমরের পক্ষে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD