শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

শাহবাগে ৩৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১

রাজধানীর শাহবাগ এলাকা থেকে গাঁজাসহ মো. সেলিম শিকদার ওরফে ঠুলি সেলিম (৩৫) নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা সাইবার এন্ড স্পেশাল ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।

এ সময় গ্রেফতারকৃতের কাছ থেকে ৩৬ কেজি গাঁজা উদ্ধার ও মাদক পরিবহনে ব্যবহৃত ১টি পিকআপ জব্দ করা হয়।

রোববার (১৪ ফেব্রুয়ারি) এশিয়াটিক সোসাইটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে গোয়েন্দা সাইবার এন্ড স্পেশাল ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ওয়েব বেজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম।

ওয়েব বেজড ক্রাইম ইনভেস্টিগেশন টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আশরাফউল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গ্রেফতারকৃত দেশের সীমান্তবর্তী জেলা কুমিল্লা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকায় নিয়ে আসতো। এরপর রাজধানী ও আশপাশ এলাকার বিভিন্ন মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রি করতো।

গ্রেফতাকৃতের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD