শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

শাহরুখ কিন্তু শাহরুখের ভক্ত নন!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১

আইপিএল নিলামে সাড়া ফেলে দেওয়া ঘটনাগুলোর একটি হলো তামিলনাড়ুর ক্রিকেটার শাহরুখ খানের দল পাওয়া। সোয়া পাঁচ কোটি টাকায় এই ক্রিকেটারকে কিনেছে কিংস ইলেভেন পাঞ্জাব। নাম শাহরুখ হলেও তিনি কিন্তু বলিউড কিং শাহরুখ খানের ভক্ত নন। ক্রিকেটার শাহরুখ ভক্ত হলেন কিংবদন্তি তামিল অভিনেতা রজনীকান্তের।

টেনিস বল দিয়ে ক্রিকেট শুরু করা শাহরুখ খান এখন মুখিয়ে আছেন প্রীতি জিনতার দলে লোকেশ রাহুলের নেতৃত্বে আইপিএলে ঝড় তোলার। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘নিলামে আমার নাম আসার সময় দুশ্চিন্তায় ছিলাম না। বরং ব্যাপারটা উপভোগ করছিলাম। সতীর্থরা আমাকে নিয়ে খুব খুশি ছিল। বিশেষত দীনেশ কার্তিক।’

ডন বসকো এবং সেন্ট বেড্স স্কুল থেকে উঠে এসেছেন শাহরুখ। এই দুটি বিদ্যালয় থেকেই উঠে এসেছেন রবিচন্দ্রন অশ্বিন, দীনেশ কার্তিক, কৃষ্ণমাচারি শ্রীকান্তের মতো ক্রিকেটাররা। শাহরুখ বলেন, ‘টেনিস বল দিয়ে খেলা শুরু করেছিলাম। বয়সভিত্তিক ক্রিকেটে ভালো খেলেছি। তবে আপাতত আমার লক্ষ্য বিজয় হজারে ট্রফিতে ভালো খেলা। আইপিএল আমার ওপর অতিরিক্ত চাপ তৈরি করবে না।’

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD