শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

শিক্ষাপ্রতিষ্ঠান না খুললে আমরণ অনশনের ঘোষণা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২১ আগস্ট, ২০২১

আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে না দিলে আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

শনিবার (২১ আগস্ট) দুপুরে রাজশাহী নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বেসরকারি নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ।

তিনি বলেন, বিশ্বের অনেক দেশে করোনার ভয়াবহ সংক্রমণ ছড়িয়েছে। কিন্তু বাংলাদেশের মতো দীর্ঘ সময় ধরে কোন দেশ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখেনি। শুধু বাংলাদেশ আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে। আমরা অবিলম্বে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবি জানাচ্ছি।

ইশতিয়াক আহমেদ বলেন, আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে না দিলে ১ সেপ্টেম্বর থেকেই সাহেববাজার জিরোপয়েন্টে আমরণ অনশনে শুরু হবে।

রাজশাহী কলেজের শিক্ষার্থী জিন্নাত আরা সুমু সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহব্বত হোসেন মিলন, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী জান্নাতুল সাবিরা, নিউ গভ. ডিগ্রি কলেজের শিক্ষার্থী নাদিম সিনা প্রমুখ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD