শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে ববির বাস সার্ভিস চালু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১

করোনাভাইরাসের বিস্তার রোধে সরকার ঘোষিত লকডাউনে আটকে পরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজ নিজ জেলায় পৌঁছে দিতে বিশ্ববিদ্যালয়ের বিশেষ বাস সার্ভিস চালু হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল সাড়ে ৮টায় ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদের নিয়ে বাস ছেড়ে যায়।

পূর্বের ঘোষণা অনুযায়ী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে নড়াইল হয়ে যশোর (সকাল ৮টা), ক্যাম্পাস থেকে ঝালকাঠি ও পিরোজপুর (সকাল সাড়ে ৮টা), ক্যাম্পাস থেকে বাগেরহাট (সকাল সাড়ে ৮টা), ক্যাম্পাস থেকে পটুয়াখালী (সকাল ৯টা) এবং ক্যাম্পাস থেকে বরগুনার আমতলী (সকাল ৯টা)- এই ৫টি রুটে বাস দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ৬টি ও ভাড়ায়চালিত ৩টি বাসে এই সার্ভিস শুরু হয়।

পূর্ব ঘোষিত নির্দেশনা অনুযায়ী বাসে ওঠার আগে শিক্ষার্থীদের তাপমাত্রা মাপা হয়। ভ্রমণের জন্য শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র সঙ্গে নিতে বলা হয়েছে। এছাড়া যাত্রাকালে শিক্ষার্থীদের মাস্ক পরিধান বাধ্যতামূলক করা হয়।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের ম্যানেজার মো. মেহেদি হাসান জানান, বিশেষ বাস সার্ভিস পাবার জন্য ১ হাজার ৪ শত ৬৪ জন শিক্ষার্থী আবেদন করেছেন। তাদেরকে নির্ধারিত জেলায় পৌঁছে দিতে আজ প্রথম দিন মোট ৯টি বাস ছেড়ে গেছে ক্যাম্পাস থেকে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD