শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

শিক্ষিকা থেকে মুদি দোকানি, সেই চন্দনা পেলেন সহায়তা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১

দেশের বহুল প্রচারিত যুগান্তরে সংবাদ প্রকাশের পর সেই মুদি দোকানি শিক্ষিকা চন্দনা সাহাকে নগদ অর্থ সহায়তা দিয়েছেন এক ব্যক্তি। বুধবার দুপুরে দৈনিক যুগান্তরের ভূঞাপুর প্রতিনিধি আসাদুল ইসলাম বাবুলের মাধ্যমে চট্টগ্রাম থেকে পাঠানো নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তির নগদ টাকা ওই শিক্ষিকাকে বুঝিয়ে দেয়া হয়েছে।

মঙ্গলবার যুগান্তর অনলাইনে ‘শিক্ষিকা এখন মুদি-দোকানি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি চট্টগ্রামের এক ব্যক্তির নজরে আসে। এতে তিনি ওই শিক্ষিকাকে নগদ সহায়তা করার জন্য যুগান্তরের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করেন।

পরে তিনি নাম প্রকাশ না করার শর্তে শিক্ষিকা চন্দনা সাহাকে আর্থিক সহায়তা হিসেবে ১০ হাজার টাকা পাঠিয়ে দেন। এছাড়া পরবর্তীতে তার সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান।

শিক্ষিকা চন্দনা সাহা বলেন, দোকান চালিয়ে কোনোরকমে সংসার চালাতে গিয়ে ব্যবসার মূল পুঁজি কমে গেছে। ওই ব্যক্তি টাকা পেয়ে ব্যবসা আরও ভালোভাবে করতে পারব বলে আশা করছি।

উল্লেখ্য, চন্দনা সাহা জেলার ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের ভালকুটিয়া গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় একটি কিন্ডারগার্টেনে চাকরি করতেন। একদিকে করোনায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ অন্যদিকে তার স্বামী অসুস্থ থাকায় দুই সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তিনি।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD