শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

শিবচরে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১

মাদারীপুরের শিবচরে ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাতকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে উপজেলার কাঁঠালবাড়ি এলাকা থেকে দেশীয় অস্ত্র, রামদা, লোহার রড ও মোবাইল ফোনসহ ৬ ডাকাতকে আটক করা হয়।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিতে শিবচর থানায় এক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন মাদারীপুর পুলিশ সুপার মাহবুব হাসান।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে শিবচর থানার এসআই সুর্দশন কান্তির নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের জমিরউদ্দিন মুন্সির কান্দি গ্রামের একটি মেহগনি বাগানে অভিযান পরিচালনা করে । পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় পুলিশ ডাকাত দলের সদস্য আরিফ হাওলাদার (২৫), ওয়াসিম সরকার মহসিন (৩৪), মো. শাহিন (২৫), মো. সেলিম বেপারী (৫৫) , এমদাদুল বেপারী (৩৭) ও জালাল খাকে (৫২) আটক করে।

এসময় পুলিশের কাছে ডাকাতরা জানায়, তাদের সাথে দলের সর্দার সোবাহান (৩৫) ও সবুজ লাইবসহ (৩০) আরও ৫/৬ জনের একটি দল পালিয়ে যেতে সক্ষম হয়েছে। পুলিশ আটককৃত ডাকাতদের কাছ থেকে ৫টি রামদা, একটি লোহার পাইপ, ২টি ধারালো চাকু, একটি টর্চ লাইট, একটি লোহার হেক্স ব্লেড, একটি সেলাই রেঞ্জ, একটি স্ক্রু ড্রাইভার ও ৩টি মোবাইল ফোন উদ্ধার করে।

ডাকাত আরিফ শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের চরচান্দ্রা গ্রামের আরব আলী হাওলাদার, ওয়াসিম মুন্সিগঞ্জের আধেরা ইউনিয়নের বকচর গ্রামের মঈন সরকার, শাহিন শরীয়তপুরের জাজিরা থানার রুপবাবুর হাট ইউনিয়নের মাঝিকান্দি গ্রামের দবীর শেখ, সেলিম বেপারী শরীয়তপুরের নড়িয়া থানার বিসুগাঁও গ্রামের মঙ্গল বেপারী, এমদাদুল শরীয়তপুরের নড়িয়া থানার কানারগাঁও গ্রামের বরকত আলী বেপারী ও জালাল খাঁ শিবচরের মন্নাফ বয়াতিকান্দি গ্রামের মৃত সাদেক খানের ছেলে বলে পুলিশ জানিয়েছে।

মাদারীপুর জেলা পুলিশ সুপার মাহবুব হাসান বলেন, আটককৃত ডাকাতরা ওই মেহগনি বাগানে সমবেত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদের সর্দারসহ বেশ কয়েকজন ডাকাত পালিয়ে গেলেও আমরা ৬ ডাকাতকে আটক করেছি। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ডাকাতির কাছে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

এব্যাপারে মামলা হয়েছে। আটককৃতদের মাদারীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পালিয়ে যাওয়া ডাকাতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD