সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করেন লেফটেন্যান্ট কর্নেল মতিউর আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর চীন থেকে বুলেট ট্রেন আনার কথা চলছে, ঘণ্টায় চলবে ৩৫০ কিলোমিটার কোন ডিসেম্বর আসবেন ক্লিয়ার করেন, শেখ হাসিনাকে হুইপ দুলু শিগগির শেষ হবে যুদ্ধ, কমবে তেলের দাম: ট্রাম্প আদানির বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী মোদির নৈশভোজে অংশ নেননি চীনের প্রেসিডেন্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে পরিবারের লিখিত অভিযোগ

শিরোপা উদযাপনের রাতে লিভারপুলের রোমাঞ্চকর জয়

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০

দিনের হাই-ভোল্টেজ ম্যাচে চেলসিকে ৫-৩ গোলে হারিয়েছে চ্যাম্পিয়ন লিভারপুল। আর আরেক ম্যাচে ঘরের মাঠে ওয়েস্ট হ্যামের সাথে ১-১ গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

অ্যানফিল্ডে প্রথমার্ধেই নিজেদের প্রভাব বিস্তার করে ফেলে অলরেডরা। ২৩ মিনিটে কেইটার গোলের পর ৩৮ মিনিটে অ্যালেক্সান্ডার আর্নল্ড আর ৪৩ মিনিটে ভেইনালডামের গোলে ৩-০ তে এগিয়ে যায় লিভারপুল।

অতিরিক্ত সময়ে অলিভার জিরু এক গোল শোধ করলে ৩-১ এর স্কোর লাইন নিয়ে বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে ফিরমিনোর গোলে ৪-১ ব্যবধানে এগিয়ে যায় ক্লপ শিষ্যরা। অবশ্য আব্রাহাম আর পিলিসিচের গোলে ম্যাচে ফিরে আসে চেলসি।

ম্যাচের ৮৪ মিনিটে চেম্বারলেইনের গোলে ৫-৩ গোলের বড় জয় নিশ্চিত হয় স্বাগতিকদের। ম্যাচ শেষে শিরোপা তুলে দেয়া হয় ইপিএলের এবারের চ্যাম্পিয়নদের।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD