বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

শিশুকন্যাকে যৌন নির্যাতন : মায়ের করা ধর্ষণ মামলায় বাবা গ্রেপ্তার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২০

বরগুনায় চার বছরের শিশুকন্যাকে যৌন নির্যাতনের অভিযোগে বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় বরগুনা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন নির্যাতনের শিকার ওই শিশু কন্যার মা। গ্রেপ্তারকৃত মো. রফিক ওরফে মিলন (৩৫) বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের ফুলঢলুয়া গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।

মামলায় বাদীনি অভিযোগ করেন, গত দুই মাসেরও বেশি সময় ধরে তার চার বছরের শিশুকন্যাকে তার স্বামী প্রায়ই যৌন নির্যাতন করতেন। তিনি এতে বাঁধা দিলেও এমন ঘৃনিত কাজ থেকে সে ফিরে আসেননি। উপরন্তু তাকেও শাররীকভাবে নির্যাতন করতেন স্বামী। গতকাল রাতেও তার স্বামী পুনরায় তার শিশু কন্যাকে যৌন নির্যাতন করেন। তাই এমন ঘৃনিত অপরাধের কারণে তিনি তার স্বামীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, নিজের শিশু কন্যাকে যৌন নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করা হলে আসামি রফিক ওরফে মিলনকে গ্রেপ্তার করা হয়েছে। রফিককে আদালতে হাজির করা হবে বলেও জানান তিনি।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD