শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

শিশুদের জন্য দেশে আসলো ফাইজারের বিশেষ টিকা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ জুলাই, ২০২২

করোনা সংক্রমণ প্রতিরোধে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য বিশেষভাবে তৈরি ১৫ লাখ ২ হাজার ৪০০ ডোজ ফাইজারের টিকা দেশে এসে পৌঁছেছে। কোভ্যাক্স ফ্যাসিলিটির আওতায় বাংলাদেশ এ টিকা পেয়েছে।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) পরিচালক ডা. শামসুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শিশুদের ফাইজারের টিকা দেওয়া হবে। তাদের জন্য বিশেষভাবে তৈরি ফাইজারের কিছু টিকা আজকেই এসে পৌঁছেছে। আমরা খুব শিগগিরই পরিকল্পনা করে স্কুলভিত্তিক এ টিকা দেওয়া শুরু করব।

শামসুল হক বলেন, স্কুলে দেওয়ার পর আমরা কমিউনিটিতে যেসব শিশু আছে, স্কুলে আসে না; তাদের জন্য ক্যাম্পেইন করে টিকা দেব। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, আগামী সপ্তাহের যেকোনো দিন শিশুদের টিকা কার্যক্রম শুরু হবে। এ লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে ১২ কোটি ৯৬ লাখ ৮৫ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নিয়েছেন। দ্বিতীয় ডোজ পেয়েছেন ১২ কোটি লাখ ৪ লাখ ৪৮ হাজারের বেশি মানুষ। এ পর্যন্ত তৃতীয় বা বুস্টার ডোজ দেওয়া হয়েছে ২ কোটি ৯৪ লাখের বেশি মানুষকে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD