শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
লিবিয়ার জিম্মিদশায় ১১৯ মাফিয়ার মানব পাচার নেটওয়ার্ক মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানো নিয়ে সময়সীমা বেঁধে দিল বিআরটিএ দেশের ১ কোটি ৮১ লাখ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকিতে ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল ২৫ অক্টোবর পর্যন্ত মেডিকেল ট্যুরিজমে থাইল্যান্ডে চমক সৃষ্টি করেছে বাংলাদেশি উদ্যোক্তা সোলায়মান মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যা করা উচিত: ট্রাম্প ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু সৌদিগামী ১০৩ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৫ হাজার যাত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে প্রাথমিক স্বাস্থ্যসেবায় গুরুত্ব :স্বাস্থ্যমন্ত্রী আইএমএফের ঋণে শর্ত থাকবে, তা পূরণ করতে হবে: অর্থমন্ত্রী

শিশুর চোখ দিয়ে পানি ঝরা কি কোনো রোগ?

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১

শিশুদের চোখ দিয়ে পানি ঝরার সমস্যা নিয়ে অনেকেই আমাদের কাছে আসেন। চার মাস বয়সী শিশু কান্না করার সময় পানি ঝরলে সেটি স্বাভাবিক ধরে নিতে হবে। কান্না ছাড়াও চোখে পানি এলে সতর্ক হতে হবে।

এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, মিডফোর্ট হাসপাতােলর শিশুরোগ বিশেষজ্ঞ ডা. নাঈমা সুলতানা।

বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, শিশুর চোখ দিয়ে প্রথম দু-একদিন পানি ঝরে। এরপর ময়লা আসে। এক্ষেত্রে আমরা ‘অপটিমক্স’ নামে চোখের একটি ড্রপ ব্যবহারের পরামর্শ দেই। ড্রপটি এক ফোঁটা করে প্রতি চোখে এক সপ্তাহ দিতে হবে, দিনে চারবার।

ড্রপের সঙ্গে শিশুর চোখ ও নাকের কোণে প্রতিদিন হালকা ম্যাসাজ করে দিতে হবে। তবে কান্না ছাড়াও শিশুর চোখ দিয়ে পানি ঝরলে অবশ্যই চোখের চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। চোখের কোণে ময়লা জমলে প্রতিদিন ৬-৮ বার নাক ও চোখের কোণে হালকা ম্যাসাজ করতে হবে। এভাবে প্রতিদিন ম্যাসাজ করা হলে দুই থেকে তিন মাসের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে।

মা করোনায় আক্রান্ত হলে শিশুকে বুকের দুধ খাওয়াতে পারবেন কি না— অনেকে জানতে চান। অবশ্যই মা দুধ খাওয়াতে পারবেন। তবে দুধ দেয়ার আগে তাকে মাস্ক পরে নিতে হবে। হাত ভালোভাবে ধুয়ে তারপর মা শিশুকে দুধ খাওয়াবেন। এ সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী, শিশু জন্ম দেয়ার ৪২ দিন পর্যন্ত মায়ের শরীরে কোনো জটিলতা না থাকলে তিনি করোনার টিকাও নিতে পারবেন।

করোনায় আক্রান্ত হয়ে যারা বাড়িতে আইসোলেশনে আছেন, আপনারা নিজেকে শিশুদের থেকে দূরে রাখবেন। আগে থেকেই শিশুদের করোনা সম্পর্কে কাউন্সেলিং করতে হবে। অভিভাবককে ১৪ দিন আইসোলেশনে থাকতে হবে এবং এটিকে স্বাভাবিকভাবে নিতে হবে। শিশুদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিতে হবে। বাসার মধ্যেও যতটা সম্ভব মাস্ক পরিয়ে রাখতে হবে। প্রয়োজনে বাসায় সন্তানদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে হবে।

শিশু যাতে ট্রমাটাইজড না হয়ে যায়, সেজন্য তাকে করোনার বিষয়ে আগে থেকে কাউন্সেলিং করে রাখতে হবে। যৌথ পরিবারে মা-বাবা করোনায় আক্রান্ত হলে অন্য সদস্যরা শিশুদের তাদের থেকে একটু দূরে সরিয়ে রেখে যত্ন নিতে হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD