শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম :
লিবিয়ার জিম্মিদশায় ১১৯ মাফিয়ার মানব পাচার নেটওয়ার্ক মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানো নিয়ে সময়সীমা বেঁধে দিল বিআরটিএ দেশের ১ কোটি ৮১ লাখ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকিতে ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল ২৫ অক্টোবর পর্যন্ত মেডিকেল ট্যুরিজমে থাইল্যান্ডে চমক সৃষ্টি করেছে বাংলাদেশি উদ্যোক্তা সোলায়মান মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যা করা উচিত: ট্রাম্প ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু সৌদিগামী ১০৩ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৫ হাজার যাত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে প্রাথমিক স্বাস্থ্যসেবায় গুরুত্ব :স্বাস্থ্যমন্ত্রী আইএমএফের ঋণে শর্ত থাকবে, তা পূরণ করতে হবে: অর্থমন্ত্রী

শিশুর চোখ ভালো রাখবে যেসব খাবার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১

চোখ হলো আমাদের শরীরের সবচেয়ে সংবেদনশীল অংশ। এজন্য চোখের যত্নে কোন সময়ই কোন ছাড় দেওয়া উচিত না। আর তা যদি হয় শিশুর চোখের যত্নের বিষয় তাহলে তো আর কথাই নেই। শিশুর চোখের যত্নে পিতামাতার করণীয় কী চলুন জেনে নেওয়া যাক।

শিশুর চোখের যত্ন:

চোখ যেহেতু খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ এজন্য শিশুর চোখের যত্নে সচেতন হতে হবে।

স্ক্রিন টাইম কমানো:

মোবাইল বা কম্পিউটারের স্ক্রিনের সামনে আপনার সন্তান কতটুকু সময় কাটাচ্ছে সে বিষয়ে খেয়াল রাখুন, কারণ বেশিক্ষণ স্ক্রিনের সামনে থাকলে চোখের ওপর ক্ষতিকর প্রভাব পড়ে।

প্রয়োজনীয় খাবার:

চোখের স্বাস্থ্য ভালো রাখতে শিশুর খাবারের বিষয়ে সতর্ক হতে হবে।

সবুজ শাক সবজি:

সবুজ শাক সবজিতে ভিটামিন ই ও সি রয়েছে। বিশেষ করে পাতা কপি ও পালং শাক শিশুর চোখের জন্য অনেক ভালো।

গাজর:

গাজরে প্রচুর পরিমাণে বেটা ক্যারোটিন রয়েছে যা ভিটামিন এ উৎপাদন করে। আর ভিটামিন এ চোখের জন্য কত ভালো তা বলার অপেক্ষা রাখে না।

মাছ:

মাছে থাকা ওমেগা থ্রি ফ্যাটি এসিড শিশুর চোখের জ্যাতি বাড়ায়। বড়রাও ওমেগা থ্রি ফ্যাটি এসিড সমৃদ্ধ মাছ থেকে একই উপকার পাবেন।

ডিম:

শিশুর চোখ এবং পুরো শরীরের জন্যই ডিম অনেক গুরুত্বপূর্ণ। ডিমের কুসুমে ভিটামিন এ, লুটেইন, থায়ামাইন , জিংক রয়েছে যা চোখের স্বাস্থ্য ভালো রাখে।

বাদাম:

বাদামে ভিটামিন ই রয়েছে যা বয়সজনিত যেকোন সমস্যা থেকে মুক্তি দেয়। সেই সাথে চোখের ছানি পড়ার সমস্যাও রোধ করে বাদাম।

ভিটামিন সি যুক্ত ফল:

যেসব ফলে ভিটামিন সি রয়েছে তা চোখের রক্তনালীকে সক্রিয় করে এবং এর ফলে চোখ ভালো থাকে।

ছোটবেলা থেকেই আপনার শিশু চোখের ক্ষেত্রে এ বিষয়গলো মাথায় রাখলে উপকার পাবেন।

সূত্র: দ্যা টাইমস অব ইন্ডিয়া

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD