শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
সুইডেনে ইরানি কর্মকর্তাকে বহিষ্কার, পাল্টা ব্যবস্থায় সুইডিশ কূটনীতিককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা একযোগে ৯৯ বিচারককে বদলি সৌদি আরবে হুথি ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বিদেশি নাগরিক নিহত প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন স্থানীয় সরকার নির্বাচন ৬ জুনের আগে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ মরক্কোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করছে ইসরাইল মেসি-ক্যাসেমিরোর জাদুতে চ্যাম্পিয়ন মায়ামি চুক্তির পথে হাঁটছে ইরান? বড় দাবি ট্রাম্পের ভারতে পলাতক-দণ্ডপ্রাপ্ত আসামিরা যেন অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে মালদ্বীপ ভ্রমণে বাংলাদেশিদের জন্য সপ্তাহে সরাসরি ৭ ফ্লাইট চলছে

শিশু ধর্ষকের ফাঁসি চায় এলাকাবাসী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০

নড়াইলের উজিরপুর এলাকায় চার বছরের শিশু ধর্ষণের ঘটনায় আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গবলার বেলা সাড়ে ১১টার দিকে স্বেচ্চাসেবী সংগঠন উষার আলো সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে শহরের আদালত সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে ধর্ষণ মামলায় আটক বখাটে কিশোর অপু বিশ্বাসের ফাঁসির দাবি জানিয়ে বক্তব্য দেন জেলা পরিষদের নারী সদস্য আ্যাডভোকেট রওশন আরা কবির লিলি, আ্যাডভোকেট কাজী বশিরুল হক, উষার আলো সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মিনহাজুর রহমান ও মাওলানা মাহবুবুর রহমান।

গত রোববার দুপুরে নড়াইল পৌরসভার উজিরপুর এলাকায় চার বছরের এক শিশুকে প্রতিবেশী বখাটে অপু বিশ্বাস মোবাইলে গেম খেলার প্রলোভন দেখিয়ে ওই শিশুকে ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় নড়াইল সদর থানায় মামলা হয়েছে। একমাত্র আসামী অপু বিশ্বাসকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD