শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

শুটিং করছেন সোনাক্ষি সিনহা!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০

পরিচালকের উপর ভয়ঙ্কর চটেছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। কারণ, করোনা আতঙ্কে সবাই যখন ঘরে বন্দী হয়ে দিন কাটাচ্ছে তখন এক পরিচালক তার বিরুদ্ধে শুটিংয়ের অভিযোগ আনলেন।

জানা গেল, পরিচালক বিবেক অগ্নিহোত্রি দাবি করেছেন সোনাক্ষি লকডাউন না মেনে শুটিং করছেন। সেই শুটিংয়ের একটি ছবিও পোস্ট করেছেন তিনি৷

এতেই খুব রেগে গিয়েছেন নায়িকা৷ বাবা শত্রুঘ্ন সিনহার স্টাইলে তিনি প্রায় বলেছেন খামোশ। বিবেকের ছবিটি তিনি রিপোস্ট করেছেন এবং মুম্বাই পুলিশকে তাতে ট্যাগও করেছেন৷

তিনি পুলিশের কাছে আবেদন জানিয়েছেন যে এমন গুজব বা ফেক নিউজ যিনি ছড়াচ্ছেন তার যেন সাস্তি মেলে৷ কারণ এই দুঃসময় এমন ধরণের খবরে অনেক সমস্যা তৈরি হতে পারে৷

যেহেতু সোনাক্ষির দিকে অভিযোগ তাই তিনি নিজেও সমস্যায় পড়তে পারেন৷ কারণ দেশজুড়ে লকডাউন৷ কাজ বন্ধ হয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রির৷ বাড়ির বাইরে না আসতে সবাইকে অনুরোধ জানানো হচ্ছে৷

আর এমন সময় তার সম্মান নষ্ট করতে শুটিংয়ের গল্প ফাঁদা হয়েছে! এমন অপপ্রচারে ক্ষোভ প্রকাশ করলেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD