শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

শেখ আকিজ উদ্দিনের স্ত্রীর মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ জুলাই, ২০২২

আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা মরহুম শেখ আকিজ উদ্দিনের সহধমির্ণী ও আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিনের আম্মা সকিনা খাতুন ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে সকিনা খাতুনের বয়স হয়েছিল ৮৩ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, বাদ যোহর রাজধানীর মগবাজারে অবিস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল মসজিদে মরহুমার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বাদ আসর যশোর পুলেরহাটে ২য় জানাজা এবং গ্রামের বাড়ি খুলনার ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা গ্রামে ৩য় জানাজা শেষে শেখ আকিজউদ্দিনের কবরের পাশে তাকে দাফন করা হবে।

সকিনা খাতুন তিন ছেলে ও দুই কন্যা সন্তানের জননী ছিলেন। বড় ছেলে ডা. শেখ মহিউদ্দিন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, মেঝো ছেলে শেখ মমিনের ২০২০ সালে করোনায় আক্রান্ত হয়ে ৬৩ বছর বয়েসে মৃত্যুবরণ করেন এবং ছোট ছেলে শেখ আফিল উদ্দিন যশোর-১ আসনের সংসদ সদস্য।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD