শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

‘শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছেন বলেই দেশে শান্তি বিরাজ করছে’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১

‘শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেই দেশে এখন শান্তি বিরাজ করছে। তিনিই দেশে অস্ত্রের রাজনীতি বন্ধ করেছেন। এক সময়কার খুনোখুনির জনপদ হিসেবে পরিচিত লক্ষ্মীপুরে এখন কোনো সন্ত্রাসী বাহিনী নেই। মা-বোনেরা দিন-রাত রাস্তাঘাটে শান্তিতে চলাফেরা করতে পারছে। প্রধানমন্ত্রীর শেখ হাসিনার দক্ষতায় দেশে করোনা প্রাদুর্ভাব রোধ হয়েছে। অন্যান্য দেশের তুলনায় আমাদের মৃত্যুর হারও কম’।

মঙ্গলবার (১২ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার৷ দালালবাজার ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন এসব কথা বলেন।

কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী মুক্তার হোসেন চৌধুরী কামালের উদ্যোগে ৫শ’ নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।।

যুবলীগ নেতা মুক্তার হোসেন চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ ছিলেন জেলা যুবলীগের সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপু ও দালাল বাজার ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. শাহে আলম।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী সদস্য এবিএম শেখ ফরিদ জীবন, জহিরুল আমিন জহির, সদর উপজেলা (পশ্চিম) যুবলীগের আহবায়ক তোফাজ্জল হোসেন চৌধুরী টিটু, যুগ্ম-আহবায়ক মাহবুবুল হক মাহবুব, জেলা পরিষদের সদস্য শাখাওয়াত হোসেন আরিফ, মামুন বিন জাকারিয়া প্রমুখ।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD