শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

শেন ওয়ার্ন আর নেই

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ মার্চ, ২০২২

অস্ট্রেলিয়ান কিংবদন্তি লেগস্পিনার শেন ওয়ার্ন মারা গেছেন। ওয়ার্নের ম্যানেজমেন্ট কোম্পানির বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই স্পোর্টস এ তথ্য জানিয়েছে।

ওয়ার্নের ম্যানেজমেন্ট কোম্পানি এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে, থাইল্যান্ডের কোহ সামুইয়ে মারা গেছেন তিনি। ধারণা করা হচ্ছে, হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে। শেন ওয়ার্নের বয়স হয়েছিল ৫২ বছর।

বিবৃতিতে বলা হয়, শেন ওয়ার্নকে প্রাণহীন অবস্থায় বাসায় পাওয়া যায়। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করলেও সাড়া দেননি ওয়ার্ন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD