শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

শ্রীলংকা সফরে বাংলাদেশ দলে নতুন ৩ মুখ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১

কথা ছিল শ্রীলংকায় পৌঁছে দল ঘোষণা করার।

যে কারণে বৃহস্পতিবার পর্যন্ত দল ঘোষণা না করে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছিলেণ, প্রাথমিক দল পাঠানো হবে শ্রীলংকায়। সেখানে প্রস্তুতি ম্যাচ খেলার পর ঘোষণা করা হবে চূড়ান্ত দল।

একদিন পরই আজ জানা গেছে, শ্রীলংকা সফরের জন্য ২১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

শুক্রবার দুপুর ১টার পর ঘোষিত এই দলে জায়গা পেয়েছেন তিন অনভিষিক্ত পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ, শরিফুল ইসলাম ও শহীদুল ইসলাম।

এছাড়া দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন অফস্পিনিং অলরাউন্ডার শুভাগত হোম চৌধুরী। ইনজুরির কারণে বাদ পড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

দুই টেস্ট খেলতে আগামী ১২ এপ্রিল শ্রীলংকার উদ্দেশে রওনা দেবে ২১ সদস্যের এই দল। লংকায় কোয়ারেন্টিন পর্ব শেষে করোনা টেস্টের ফলাফলের পর নিজেদের মধ্যকার একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। এরপরই ঘোষণা করা হবে দুই টেস্টের মূল স্কোয়াড।

শ্রীলংকায় দুই ম্যাচের টেস্ট সিরিজ দুটিই হবে ক্যান্ডির পাল্লেকেলেত। প্রথমটি ২১ এপ্রিল ও দ্বিতীয়টি ২৯ এপ্রিল শুরু হবে। সেখানে বাংলাদেশ দলকে কোয়ারেন্টিনে থাকতে হবে তিন দিন। ২০১৭ সালের পর এটাই দ্বীপদেশে বাংলাদেশ দলের প্রথম সফর।

শ্রীলংকা সফরের প্রাথমিক স্কোয়াড

মুমিনুল হক (অধিনায়ক), লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহীম, তামিম ইকবাল খান, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহি, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, মোহাম্মদ সাইফ হাসান, ইয়াসির আলি রাব্বি, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম চৌধুরী, শহীদুল ইসলাম ও কাজী নুরুল হাসান সোহান।

লাইটনিউজ

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD