শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

শ্রীলঙ্কা ক্রিকেটকে গুডবাই বলে যুক্তরাষ্ট্রে জয়াসুরিয়া

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১

স্পোর্টস রিপোর্টার : মাত্র ২৯ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন শ্রীলঙ্কার অল-রাউন্ডার শেহান জয়াসুরিয়া। অথচ ক্যারিয়ারের অনেকটা পথ বাকি ছিল এই লঙ্কান ক্রিকেটারের।

২০১৫ সালে শেহানের আন্তর্জাতিক ক্রিকেটে পা পড়ে টি-টোয়েন্টি ক্রিকেট দিয়ে। এরপর শ্রীলঙ্কার হয়ে খেলেছেন ১২টি ওয়ানডে ও ৮টি টি-টোয়েন্টি ম্যাচ।

তার আগে ঘরোয়া ক্রিকেটে অভিষেক হয় ২০০৯ সালে। প্রথম শ্রেণিতে জয়াসুরিয়া খেলেছেন ৮০টি প্রথম শ্রেণির ম্যাচ। এছাড়া ১৪০টি লিস্ট ‘এ’ ম্যাচ আর ৮৮টি টি-টোয়েন্টি ম্যাচও খেলেছেন।
শেহান সবশেষ ওয়ানডে ম্যাচ খেলেছেন ২০১৯ সালে। তবে টি-টোয়েন্টি দলের নিয়মিত সদস্য ছিলেন ২০২০ সালেও। গত ২০১৯ থেকে ২০২০ সাল পর্যন্ত খেলেছেন ৭টি ম্যাচ।

ঘরের মাঠে লঙ্কা প্রিমিয়ার লিগেও দারুণ খেলেছিলেন এই অল-রাউন্ডার। তার দল গল গ্ল্যাডিয়েটরস রানার্স-আপও হয় টুর্নামেন্টে। শেহান দেশের ক্রিকেট ছেড়ে থিতু হবেন যুক্তরাষ্ট্রে। শুক্রবার এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে থাকবেন বলে দেশের ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন শেহান জয়সুরিয়া। শ্রীলঙ্কা ক্রিকেট তার এই সিদ্ধান্তের প্রতি সম্মান জানায়। বিদায় বেলায় লঙ্কা ক্রিকেটকে ধন্যবাদ জানিয়েছে শেহান। দেশের ক্রিকেটের প্রতি দায়িত্ব পালনে আমরাও তার প্রতি কৃতজ্ঞ। তার ভবিষ্যতের জন্য শুভকামনা।

সূত্র : আরটিভি অনলাইন।

আরও পড়ুন :

নিরপেক্ষ নির্বাচন নিয়ে যা বললেন সেতুমন্ত্রীর ভাই

চসিক নির্বাচন: আচরণবিধি প্রতিপালনে মাঠে ১৪ নির্বাহী ম্যাজিস্ট্রেট

মনজুরুল আহসান খানকে সিপিবি থেকে অব্যাহতি

ভ্যাকসিন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য বাস্তবে প্রমাণ করে দেখাবো

গাইবান্ধায় লোকালয়ে ঘুরছে হনুমান

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD