বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

সংসার ও ডিভোর্স নিয়ে যা বললেন মৌসুমী হামিদ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪

লাক্স তারকা হয়ে শোবিজে পথচলা শুরু করেন খুলনার মেয়ে মৌসুমী হামিদ। দিনে দিনে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন জনপ্রিয় অভিনেত্রী হিসেবে। নাটক, সিনেমা ও ওটিটির নানা কন্টেন্টে তিনি প্রশংসিত হয়েছেন। কাজ করে যাচ্ছেন এখনো নিয়মিত।

চলতি বছর করেছেন বিয়ে। ১২ জানুয়ারি ভালোবেসে ঘর বেঁধেছেন তিনি লেখক-নির্মাতা আবু সাইয়িদ রানার সঙ্গে।

সম্প্রতি গণমাধ্যমে এ অভিনেত্রী কথা বলেছেন সংসার নিয়ে। তিনি মনে করেন সংসার করাটা খুব সহজ।ভালোবাসার মানুষের সঙ্গে যদি বোঝাপড়া থাকে, তাহলে সংসার পানির মতো সহজ। মৌসুমী দাবি করেন, ‘আমার সংসার খুব ভালো যাচ্ছে।’

এসময় তারকাদের সংসার ভাঙা নিয়ে তিনি বলেন, ‘আমরা প্রতিটি মানুষ আলাদা। কারও ব্যক্তিগত জীবনে যদি ঝড় আসে সেটা সবার সঙ্গে মিলিয়ে ফেলা একেবারেই উচিত না। শুধু আমাদের শিল্পীদের মধ্যে ডিভোর্স হয় এমন না। আমার মনে হয়, এখন মিডিয়ার মানুষের চেয়ে বাইরের
মানুষের ডিভোর্স বেশি হয়। তাদেরটা সামনে আসে না, আমাদেরটা আসে।’

এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে মৌসুমী অভিনীত ‘নয়া মানুষ’ সিনেমাটি। এ ছাড়া নাটক ও ওটিটি প্লাটফর্মেও কাজ করছেন তিনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD