শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সঙ্গীর অভাবে চার রানের আক্ষেপ নিয়ে সাজঘরে সুন্দর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৬ মার্চ, ২০২১

১৪৬ রানে পাঁচ উইকেট হারিয়ে বিপাকে পড়া ভারতের হাল ধরেন পন্থ ও ওয়াশিংটন সুন্দর। দুজনে মিলে জুটি গড়েন ১১৩ রানের। ১১৮ বলে ১০১ রানে তুলে বিদায় নেন পন্থ। তবে লড়াই চালিয়ে যান সুন্দর। ৬০ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিন শেষ করেন। সাত উইকেটে সংগ্রহ দাড়ায় ২৯৪ রান।

আক্সার প্যাটেলকে নিয়ে শনিবার তৃতীয় দিন শুরু হয় সুন্দরের। অষ্টম উইকেটে গড়েন ১০৬ রানের জুটি। প্যাটেল ফিরে যান ৪৩ রান করে। ইশান্ত শর্মা আর মোহাম্ম সিরাজ রানের খাতাই খুলতে পারেননি। ৩৬৫ রানে অল আউট হয় ভারত। ১৬০ রানে লিড পায় ভারতীয়রা। মাত্র চার রানের জন্য সেঞ্চুরি মিস হলো ২১ বছর বয়সী সুন্দরের। ১৭৪ বলে ৯৬ রান করে অপরাজিত ছিলেন বাম-হাতি এই ব্যাটসম্যান।

এর আগে রোহিত শর্মা ৪৯, চেতেশ্বর পূজারা ১৭, ও আজিঙ্কা রাহানের ব্যাট থেকে আসে ২৭ রান। ওপেনার শুভমান গিল ও অধিনায়ক বিরাট কোহলি শূন্য রানে ফিরে যান।

আহমেদাবাদে সিরিজের চতুর্থ ও শেষ টেস্টে টস জিতে ব্যাট করতে নেমেছিল ইংলিশরা। প্রথম ইনিংসে ২০৫ রানে গুটিয়ে যায় সফরকারীরা।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD