বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সনদ ছাড়াই ‘এমবিবিএস ডাক্তার’!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২০

নবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ভুয়া ডাক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়াও তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুরে নবীগঞ্জ উপজেলার শেরপুর রোডে তার নিজস্ব চেম্বার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আদালত পরিচালনা করে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন। আটককৃত ভুয়া ডাক্তার হলেন জয়নগর গ্রামের প্রেমানন্দ নাথের পুত্র কাজল নাথ (৫৫)।

জানা যায়, কাজল নাথ দীর্ঘদিন যাবত নিজেকে এমবিবিএস ডিগ্রিধারী ডাক্তার দাবি করে নিজে একটি চেম্বার খুলে মানুষের সাথে প্রতারণা করে আসছেন। এ নিয়ে অনেকবার উপজেলা মাসিক আইন শৃঙ্খলা সভায় আলোচনা হয়ছে। রবিবার ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে তার চেম্বার থেকে আটক করা হয়। এ সময় সে তার ডাক্তারির কোনো সনদ দেখাতে না পারায় তাকে জেল জরিমানা করা হয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD