শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সন্ধ্যায় বের হয়ে সকালে ফিরল লাশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জুলাই, ২০২১

নরসিংদীর রায়পুরায় এক ইলেকট্রিক মিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় উপজেলার মির্জানগরের হাঁটুভাঙা এলাকার একটি পুকুর পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির নাম জাকির হোসেন (৪০)। তিনি একই ইউনিয়নের মেঝেরকান্দির এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, লাশ সুরতহাল শেষে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের দেহে কোন আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্ত রিপোর্ট আসার পর মৃত্যুর রহস্য জানা যাবে জানান তিনি।

পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় জাকির বাড়ি থেকে বের হয়ে হাঁটুভাঙা রেলগেইট এলাকায় আসেন। সেখানে একটি দোকানে চা পান করেন তিনি। পরে স্থানীয় মোমেন মিয়ার সঙ্গে তার পুকুর যান বৈদ্যুতিক মটর মেরামত করতে। এরপর সারারাত আর বাড়ি ফিরেননি। শুক্রবার সকালে স্থানীয় এক কিশোর ঘাস তুলতে গিয়ে তার লাশ দেখতে পান।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ঘটনাস্থল থেকে কিছু আলামত সংগ্রহ করা হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD