বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌর বিদ্যুতের যন্ত্রাংশের আমদানি শুল্ক ১ শতাংশ করল সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করছে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড গড়ল বাংলাদেশ রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য আগামী মাসে: রাশিয়ার রাষ্ট্রদূত সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে: শামা ওবায়েদ প্রত্যেকটি সিনেমা হতে পারে একটি বিরাট বার্তা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা পোল্যান্ডের ফল পরিবর্তনে ফের একাদশে ভর্তির সুযোগ, আবেদন করবেন যেভাবে একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ পুরোনো আইনে নতুন অপরাধ মোকাবিলা সবসময় সম্ভব হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

সপ্তম দিনে ৭০টি স্থাপনায় মিললো এডিসের লার্ভা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২০

এডিস মশা নিয়ন্ত্রণের মাধ্যমে নগরবাসীকে ডেঙ্গু সুরক্ষা দিতে তৃতীয় পর্যায়ের ১০ দিনব্যপী চিরুন অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)। মেয়র আতিকুল ইসলামের নির্দেশনা অনুযায়ী বছরব্যাপী মশকনিধন এ কার্যক্রমের পরিকল্পনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আজ সোমবার অভিযানের সপ্তম দিনে ১৩ হাজার ৫০৯টি বাড়ি, স্থাপনা, নির্মাণাধীন ভবন ইত্যাদি পরিদর্শন করে মোট ৭০টিতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। এছাড়া ৮ হাজার ১৭৪টি স্থাপনায় এডিস মশা বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যায়। এ সময়ে ২০টি মামলায় মোট ১ লক্ষ ২৭ হাজার টাকা জরিমানা করা হয়।

গত ৮ আগস্ট থেকে শুরু হওয়া তৃতীয় পর্যায়ের চিরুনি অভিযানে সোমবার পর্যন্ত মোট ৯১ হাজার ৮৭১টি বাড়ি, স্থাপনা, নির্মাণাধীন ভবন ইত্যাদি পরিদর্শন করে মোট ৪৯৩টিতে এডিসের লার্ভা এবং ৫৪ হাজার ২৩টিতে এডিস মশা বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যায়। এ পর্যন্ত মোবাইল কোর্টের মাধ্যমে মোট ৬ লক্ষ ৭৫ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়।

চিরুনি অভিযান চলাকালে সম্ভাব্য সকল এডিস মশার প্রজনন স্থলে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনাপূর্বক কীটনাশক ছিটানো হয়েছে এবং জনসাধারণকে এবিষয়ে পরবর্তীতে সতর্ক থাকতে বলা হয়েছে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD