বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

‘সব রানীর রাজার প্রয়োজন হয় না’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

রূপ আর ফ্যাশনের জাদুতে ভক্তদের প্রায়ই মুগ্ধ করেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। সম্প্রতি সহশিল্পী অভিনেতা আদর আজাদের সঙ্গে একটি ছবি প্রকাশ করেছিলেন। যেখানে অপু বিশ্বাসকে দেখা যায় লাল শাড়িতে; ট্র্যাডিশনাল লুকে। উল্লেখ করেন, ‘বেহুলা-লক্ষীন্দর’।

সেই লুক বেশ নজর কাড়ে অপুর ভক্তদের। এরপর সেই লোকজ গল্পের চিরন্তন চরিত্র ‘বেহুলা’ লুকের একঝাক ছবি প্রকাশ করলেন নায়িকা। যেখানে একাধিক পোজে, ভিন্ন ভঙ্গিতে দেখা যায় তাকে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ছবিগুলো প্রকাশ করেন অপু বিশ্বাস। দেখা যায়, লাল রঙের ভারী কারুকাজ করা শাড়িতে মেলে ধরেছেন নায়িকা। সাথে ভারী সোনার অলংকার, সুন্দর মেকআপ এবং চুলের স্টাইল; যা তাকে এক রাজকীয় লুক এনে দেয়।

ছবির ক্যাপশনে অপু বিশ্বাস একটি বার্তাও রাখেন! লেখেন, ‘সব রানীর রাজার প্রয়োজন হয় না। মাঝেমধ্যে নিজের রাজত্ব, একটি স্বপ্ন আর সামান্য কিছু অলংকারই যথেষ্ট।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD