সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

শিরোনাম :
বিশ্বব্যাংক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে যা জানালেন ড. মঈন খান সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আয়োজনে আর বাধা নেই লিবিয়ায় রুশ জাহাজে ইউক্রেনের ড্রোন হামলা, বেশ কয়েক জন নিহত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করল ঢাকা খুলনায় গোপালগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যানকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ স্যুইমস্যুট প্রতিযোগিতা মিস ইউনিভার্সের ভিন্ন পথে মাহি, পাচ্ছেন প্রশংসা ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান হচ্ছেন ফাহিম সিনহা ইরানের হামলার জন্য ডেমোক্র্যাটদের দায়ী করলেন ট্রাম্প শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার প্রথম শ্রেণিতে ভর্তি আবেদন শুরু ১ ডিসেম্বর, ডিজিটাল লটারি ১৫ ডিসেম্বর

সমন্বয়ক পরিচয়ে সাবেক এমপির বাসায় চাঁদা দাবি, আটক ৫ জনের বিরুদ্ধে মামলা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

রাজধানীর গুলশানে সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদা দাবি করার অভিযোগে আটক ৫ যুবকের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

শনিবার (২৭ জুলাই) রাতে তাদের আটক করে পুলিশ। এর কিছুক্ষণ পরই ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে গুলশান থানায় তাদের বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা নিজেদের ‘সমন্বয়ক’ পরিচয়ে শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। শাম্মী আহমেদ বিদেশে অবস্থান করায় তারা এই দাবি জানান তার স্বামীর কাছে। অভিযোগে বলা হয়, এর আগেও তারা বাসায় গিয়ে ১০ লাখ টাকা নিয়েছেন।

শনিবার রাত ৮টার দিকে অভিযুক্তরা আবার ওই বাসায় গিয়ে স্বর্ণালঙ্কার নেওয়ার চেষ্টা করলে পরিবারের সদস্যরা পুলিশে খবর দেন। পরে গুলশান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে হাতেনাতে আটক করে।

গুলশান থানার দায়িত্বরত কর্মকর্তা আঞ্জুমান আরা জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। মামলার তদন্ত চলছে।

পুলিশ সূত্রে জানা যায়, আটক পাঁচজনের মধ্যে চারজন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ নামে একটি সংগঠনের সঙ্গে যুক্ত। এরা হলেন ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না, সদস্য মো. সাকাদাউন ও সাদাব, এবং কেন্দ্রীয় ক্রীড়া সেলের সদস্য আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদ। এছাড়া আরও একজন আমিনুল ইসলাম নামেও একজনকে আটক করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD