শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সম্পত্তি লিখে না দেওয়ায় বাবাকে শিকলে বেঁধে রাখে ছেলেরা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১

হবিগঞ্জের বাহুবলে সম্পত্তি লিখে না দেওয়ায় পিতাকে শিকল দিয়ে বেঁধে মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে পরিবারের সদস্যদের বিরুদ্ধে।

উপজেলার ৪নং বাহুবল সদর ইউনিয়নের দশকাহনিয়া গ্রামে নিজের ছেলেরা বৃদ্ধ পিতা আবুল কালাম ওরফে আবু মিয়াকে শিকল দিয়ে বেঁধে নির্যাতন করা হচ্ছে।

একটি সূত্র জানায়, ছেলের নামে জায়গা সম্পত্তি না দেওয়ায় বৃদ্ধ আবু মিয়া বেশ কিছুদিন যাবত ঘড় ছাড়া। ছেলেদের ভয়ে বাড়িতে আসতে পারছেন না তিনি। শনিবার তিনি বাড়িতে আসলে তার ছেলেরা তার ওপর নির্যাতন করে ঘরের মধ্যে শিকল দিয়ে বেঁধে রাখে। রোববার বেলা ১টা পর্যন্ত তিনি ঘরে শিকল বন্দি অবস্থায় রয়েছেন। পাড়া প্রতিবেশী কাউকে তার রুমে প্রবেশ করতে দিচ্ছে না ছেলেরা। শিকলবন্দী জীবন থেকে বাঁচতে চান ওই বৃদ্ধ।

এ ব্যাপারে বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাহুবল উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার বলেন, লোকটি মানসিকভাবে বিকারগ্রস্থ, পাড়া প্রতিবেশীরা জানিয়েছে তিনি সব জায়গা সম্পত্তি অন্যত্র বিক্রি করে দিচ্ছেন। পুলিশ ও আমাদের তহশিলদারও ঘটনাস্থলে গেছেন। বিষয়টি তিনি দেখছেন বলে জানান ইউএনও।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD