বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন

সরাসরি ভোটে সংসদে ১০০ নারী এমপি প্রয়োজন: সারজিস

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে অন্তত ১০০ জন নারীর প্রতিনিধিত্ব সংসদে প্রয়োজন। সেক্ষেত্রে সংসদের মোট আসন সংখ্যা ৪০০ করার পক্ষেও মত দিয়েছেন তিনি।

রোববার (১৫ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।

ফেসবুকে সারজিস আলম লেখেন, সংসদে নারীদের সংরক্ষিত আসনের নামে- সব পক্ষকে খুশি রাখা, স্বজনপ্রীতি করা, প্রাইজ পোস্টিং দেওয়া; নারীর প্রকৃত ক্ষমতায়ন থেকে নারীকে দূরে রাখার অপ্রত্যাশিত বিভিন্ন প্রক্রিয়া।

তিনি লেখেন, সরাসরি জনগণের ভোটে নির্বাচিত একজন প্রতিনিধি যেভাবে মাঠ থেকে রাজনীতিতে অংশগ্রহণ করে, জনগণের কাছে ছুটে যায়, জনগণের কাছে দায়বদ্ধ থাকে এবং একটি নির্দিষ্ট আসনের জনসম্পৃক্ত বিভিন্ন কাজে সরাসরি অংশগ্রহণ করে, সেটা সংরক্ষিত আসনের কোনো সংসদ সদস্য করতে পারেন না।

সারজিস লেখেন, নারীর প্রকৃত ক্ষমতায়ন চাইলে সংরক্ষিত নয় বরং জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে অন্তত ১০০ জন নারীর প্রতিনিধিত্ব সংসদে প্রয়োজন। সেক্ষেত্রে আসন সংখ্যা ৩০০+১০০=৪০০ হতে পারে।

সারজিস আলম লেখেন, আমার ভোটে সরাসরি, সংসদে যাবে যোগ্য নারী।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD