মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে রাষ্ট্রপতির সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ইমরানের চিকিৎসা নিশ্চিতে সুনীল-কপিলসহ ২১ অধিনায়কের চিঠি হাসিনাসহ সাতজনকে আদালতে হাজির করতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ইরানে ফের সামরিক হামলার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা

সর্বকালের সর্বনিম্নে ভারতীয় রুপির দাম

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

চলমান ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ এবং তেলের দাম বাড়ায় ভারতের মুদ্রা রুপির মান ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। বিশ্লেষকেরা সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘস্থায়ী হলে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার ভারতে প্রতি ডলারের বিনিময়মূল্য বেড়ে ৯২.৪৭ রুপিতে নেমে গেছে। মূলত রুপি এদিন ডলারের বিপরীতে আগের দিনের ৯২.৩৫৭৫–এর রেকর্ড নিম্নস্তরকেও অতিক্রম করে।

মূলত মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রুপির মান ১ শতাংশের বেশি কমেছে। তবে ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া বাজারে হস্তক্ষেপ করায় উদীয়মান অর্থনীতির অনেক দেশের মুদ্রার তুলনায় রুপি তুলনামূলকভাবে কিছুটা স্থিতিশীল রয়েছে।

ভারতের সরকারি তথ্যানুযায়ী, ভোক্তা মূল্যসূচক (সিপিআই) অনুযায়ী খুচরা মূল্যস্ফীতি ফেব্রুয়ারিতে বেড়ে দাঁড়িয়েছে ৩.২১ শতাংশে, যা জানুয়ারিতে সংশোধিত হিসাবে ছিল ২.৭৪ শতাংশ। গত প্রায় ১০ মাসের মধ্যে এটি সর্বোচ্চ।

এছাড়া খাদ্যের মূল্যস্ফীতিও বেড়েছে। এটি আগের মাসের ২.১৩ শতাংশ থেকে বেড়ে ফেব্রুয়ারিতে দাঁড়িয়েছে ৩.৪৭ শতাংশে। নতুন সংশোধিত সিপিআই সূচকে ভিত্তিবছর ২০২৪ ধরা হয়েছে এবং ভোগ্যপণ্যের তালিকা ২৯৯টি থেকে বাড়িয়ে ৩৫৮টি করা হয়েছে। সূত্র: রয়টার্স, ইকোনমিক টাইমস

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD