শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সাঁতার কাটতে কাটতে হার্ট অ্যাটাক, ডুবে মারা গেলেন এসআই রাশেদুল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ মে, ২০২২

সাতক্ষীরায় পুকুরে গোসল করার সময় সাঁতার কাটাতে গিয়ে হার্ট অ্যাটাকে পুলিশের এসআই রশেদুল ইসলাম (৪০) এর মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে কলারোয়া থানার পুকুরে গোসলের সময় এ ঘটনা ঘটে। নিহত এসআই রশেদুল ইসলাম মেহেরপুর গাংনী উপজেলার গোপালনগর গ্রামের মৃত লোকমান হোসেনের ছেলে।

কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. শফিকুল ইসলাম, সকাল ৯টা ৫০ মিনিটের দিকে কলারোয়া থানা পুলিশ অচেতন অবস্থায় এসআই রশেদুল ইসলামকে ইমার্জেন্সি বিভাগে নিয়ে আসেন।

প্রাথমিক চিকিৎসা ও পরীক্ষা করে দেখা যায় পানিতে হার্ট অ্যাটাক করার ফলে তিনি ডুবে মৃত্যু বরণ করেছেন। হাসপাতালের সকল কার্যক্রম শেষে পুলিশ মৃতদেহটি পরিবারের নিকট হস্তান্তরের জন্য নিয়ে যায়।

কলারোয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন লিডার মো. ওবায়দুল্লাহ বলেন, থানা চত্বরের মধ্যে ছোট আকৃতির পুকুর থেকে অচেতন অবস্থায় ডুবে যাওয়া পুলিশ সদস্যকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কলারোয়া থানার ওসি নাসির উদ্দীন মৃধা বলেন, ‘রাশেদুল ইসলাম গত দেড়মাস আগে কলারোয়া থানায় পুলিশে যোগ দেন। সকালে থানা পুকুরে গোসল করতে গিয়ে সাঁতার কাটার সময় হার্ট অ্যাটাক করে পুকুটের পানিতে ডুবে যান। পরে ফায়ার সার্ভিসের সদস্যদের সহায়তা নিয়ে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। নিহতের স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে আছে। ‘

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD