শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সাকিবের বদলি শামীম, একাদশে থাকবেন সৌম্য-লিটন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১ নভেম্বর, ২০২১

চোট নিয়ে মাঠের লড়াইয়ে দর্শক হয়ে গেছেন সাকিব আল হাসান। বিশ্বসেরা এ অলরাউন্ডার ছিটকে গেছেন বিশ্বকাপ থেকে। সাকিবের বিশ্বকাপ মিশন শেষ হওয়ায় কপাল খুলেছে শামীম হোসেন পাটোয়ারীর। বাংলাদেশের একাদশে জায়গা পেতে যাচ্ছেন এ তরুণ তুর্কি।

আগামীকাল দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে বিশ্বকাপে অভিষেক হতে যাচ্ছে শামীমের। ম্যাচের আগের দিন আজ সোমবার, ১ নভেম্বর খবরটি নিশ্চিত করেছেন কোচ রাসেল ডমিঙ্গো। তার সঙ্গে টাইগারদের একাদশে থেকে যাচ্ছেন সৌম্য সরকার ও লিটন দাস।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আগামীকাল মঙ্গলবার, ২ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়বে টাইগাররা। সাকিব বাদ পড়ায় একাদশ সাজাতে বেগ পেতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। পিঠের ইনজুরি নিয়ে আগেই দেশে ফিরে এসেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

অনুশীলনে চোট পেয়ে বিশ্রামে রয়েছেন নুরুল হাসান সোহান। প্রোটিয়াদের বিপক্ষে তিনিও খেলতে পারবেন না। তাই সব দিক থেকেই বিশ্বকাপ অভিষেকের দ্বারপ্রান্তে এখন শামীম।

সাকিবের বদলে দলে জায়গা করে নিচ্ছেন শামীম হোসেন পাটোয়ারী। সংবাদ সম্মেলনে তেমনটাই জানালেন, ‘সাকিব না থাকা অবশ্যই বড় ধাক্কা। সে না খেললে একজন বোলার বা ব্যাটসম্যান কম নিয়ে খেলতে হয়। কিংবা অনিয়মিত বোলার নিয়ে খেলতে হয়। দলের ভারসাম্যের জন্য তাই বড় ক্ষতি। পাশাপাশি, চাপের সময়ে তার নেতৃত্ব ও পুরো আবহে যে স্থিরতা সে দলে এনে দেয়, সেটিও পাওয়া যাবে না। তবে এটাই হয়তো সুযোগ করে দিচ্ছে নতুন কারও বিশ্বকাপে প্রথমবার মাঠে নামার। তরুণ একজন ক্রিকেটারের জন্য সেটি হবে ইতিবাচক দিক। কালকের ম্যাচ খেলার মতো ফিট হবে না সোহান। শামীম ও সৌম্য সরকার, আমাদের দুই ব্যাকআপ ব্যাটসম্যান, থাকবে একাদশে।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD