সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় এক সাংবাদিক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা দেড়টার দিকে যশোর-সাতক্ষীরা সড়কে সদর উপজেলার ছয়ঘরিয়া মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত সাংবাদিকের নাম ইসমাইল হোসেন ওরফে ফিরোজ জোয়ার্দার (৩৬)। তিনি কলারোয়া উপজেলার গদখালী গ্রামের আক্তার হোসেনের ছেলে। নিহত সাংবাদিক আঞ্চলিক দৈনিক যশোর ও আজকের সাতক্ষীরা পত্রিকার কলারোয়া উপজেলা প্রতিনিধি হিসাবে কর্মরত ছিলেন।
নিহতের চাচা জেলা আ.লীগের ধর্মবিষয়ক সম্পাদক আরাফাত হোসেন জানান, শুক্রবার দুপুরে সদর উপজেলার ছয়ঘরিয়া নামক স্থানে সাতক্ষীরা-যশোর মহাসড়কে ইটভাটার মাটি বহনকারী ট্রাক্টরের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে হয়। এতে মোটরসাইকেল আরোহী সাংবাদিক ফিরোজ জোয়ার্দার আহত হলে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
সাতক্ষীরা সদর থানার ওসি মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে।
লাইটনিউজ