শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সাত গোল খেয়ে ৭০ বছর আগের কথা মনে করালো লিভারপুল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২০

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে সাত গোল হজম করলো লিভারপুল। ইয়ুর্গেন ক্লপের দলকে নিয়ে ছেলেখেলা করেছে অ্যাস্টন ভিলা।

বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে আগের পাঁচ ম্যাচে হারা দলটা জয় তুলে নিয়েছে ৭-২ ব্যবধানে। রোববার ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক অ্যাস্টন ভিলার পক্ষে হ্যাটট্রিক করেছেন অলি ওয়াটকিন্স। আর জোড়া গোল করেছেন জ্যাক গ্রেলিশ। একটি করে গোল করেন, রস বার্কলি ও জন ম্যাকগিন। অন্যদিকে লিভারপুলের পক্ষে গোল দুটি করেন মোহাম্মদ সালাহ।

চলতি মৌসুমে টানা তিন জয় তুলে নেয়া লিভারপুল পেলো প্রথম হারের স্বাদ। এই হারে ৭০ বছর পর চ্যাম্পিয়ন হিসেবে হাফ ডজনের বেশি গোল খেলো কোনও ইংলিশ চ্যাম্পিয়ন দল। ১৯৫৩ সালের সেপ্টেম্বরে সান্ডারল্যান্ডের বিপক্ষে ৭-১ গোলে হারতে হয়েছিল তৎকালীন চ্যাম্পিয়ন আর্সেনালকে। দীর্ঘ ৩০ বছর পর ২০১৯/২০ মৌসুমে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয় লিভারপুলরা।
সবশেষ ১৯৮৯/৯০ মৌসুমে শিরোপা ঘরে তুলে ছিল অল রেডরা।

এদিকে দিনে অপর ম্যাচে সন হিউং মিন ও হ্যারি কেনের জোড়া লক্ষ্যভেদে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে টটেনহাম হটসপার।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD