বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

সাফজয়ী নারী দলকে পুরস্কারের অর্থ বুঝিয়ে দিল বিসিবি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪

বাংলাদেশ ক্রীড়াঙ্গনে ফুটবল-ক্রিকেট যেন ভিন্ন দুই মেরুতে। একপ্রান্তে নাজমুল হোসেন শান্তরা হারের বৃত্তে। অন্যপ্রান্তে সাবিনা খাতুনদের উৎসব আমেজ। নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা অক্ষুণ্ণ রেখেছে বাংলাদেশ নন্দিনীরা।

সাবিনাদের উৎসবের ছটা ছড়িয়ে পড়েছে ৪৭ হাজার বর্গমাইলের আনাচে-কানাচে। দেশের মেয়েদের এমন সাফল্যে বিসিবি ২০ লাখ টাকা পুরস্কার দেবে বলে জানিয়েছেলো।

এবার সেই অর্থ আজ সাবিনা খাতুনের হাতে বুঝিয়ে দিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। মঙ্গলবার (২০ নভেম্বর) নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনের হাতে ২০ লাখ টাকার চেক তুলে দেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক ফাহিম
সিনহা, নাজমুল আবেদিন ফাহিম এবং নারী ফুটবলের দলের ম্যানেজার মাহমুদা আক্তার।

বিসিবি কার্যালয়ে এসময় উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন, ফাহিম সিনহা, নারী ফুটবল দলের ম্যানেজার মাহমুদা আক্তার। মেয়েরা চ্যাম্পিয়ন হতেই আনন্দে উদ্বেল হয়ে ওঠে পুরো বাংলাদেশ। সরকারের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়। ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে দেয়া
হয় দেড় কোটি টাকা। ২০২২ সালে সাফ চ্যাম্পিয়নশিপে ট্রফি জেতার পর বিসিবির পক্ষ থেকে নারী ফুটবলারদের আর্থিক পুরস্কার দেয়া হয়েছিল ৫০ লাখ টাকা।

এর আগে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় সংবর্ধনা পাওয়া বাংলাদেশ নারী ফুটবল দলকে ক্রীড়া মন্ত্রণালয় প্রতিশ্রুতি অনুযায়ী এক কোটি টাকার চেক হস্তান্তর করে। এছাড়া সাউথ ইস্ট ব্যাংক প্রত্যেক সাফজয়ী ফুটবলারকে ৩ লাখ টাকা করে দিয়েছে। এদিকে বিসিবি তাদের টাকা আজ
ফুটবলারদের বুঝিয়ে দিয়েছে। তবে এখনও বাফুফের দেড়কোটি টাকা হস্তান্তর করেননি ফুটবলারদের।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD