রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

সাভারে অস্ত্রসহ আটক ২

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০

সাভারের হেমায়েতপুরে অভিযান চালিয়ে অস্ত্রসহ দুইজনকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ।

সোমবার (৩১ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন হেমায়েতপুরের ট্যানারী ফাঁড়ির ইন্সপেক্টর জাহিদুল ইসলাম (বিপিএম, পিপিএম)।

এর আগে সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যায় হেমায়েতপুর মুসলিম পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আটকরা হলেন- পাবনা জেলার আতাকুলা থানার শিমুলচাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে রবিউল ইসলাম (৩৯) ও রাজবাড়ি জেলার পাংশা থানার পাট্টা গ্রামের মৃত মুঞ্জুর মন্ডলের ছেলে মিজানুর রহমান (৩৭)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে রবিউল ইসলাম ও মিজানুর রহমানকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি ওয়ান শ্যুটার গান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

ট্যানারী ফাঁড়ির ইন্সপেক্টর (এসআই) জাহিদুল রহমান (বিপিএম, পিপিএম) বলেন, আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের পর দুপুরে তাদের আদালতে পাঠানো হবে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD