সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজার ধ্বংসস্তূপে আরও ১৭ ফিলিস্তিনির লাশ উদ্ধার ডিএমপিতে তিন সহকারী পুলিশ কমিশনার পদে রদবদল, একজনের বদলি আদেশ বাতিল ইরান ইস্যুতে ব্রিকসের নীরবতা, ঐক্যের সীমাবদ্ধতা স্পষ্ট হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে ১০ শতাংশের বেশি শিশু দেশের ৮টি বিভাগে বৃষ্টির আভাস, বাড়বে গরমও দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড ব্রিকসে বিশ্বনেতাদের রাতের খাবারে দেওয়া হয়নি মাছ-মাংস, তুমুল বিতর্ক ইউক্রেনে রুশ ড্রোন হামলা: অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করেন লেফটেন্যান্ট কর্নেল মতিউর আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

সারওয়ার্দীর শিখিয়ে দেওয়া কথা বলেছেন মিয়া আরেফি: হারুন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩

মার্কিন প্রেসিডেন্টের ‘উপদেষ্টা’ পরিচয় দেওয়া মিয়া জাহিদুল ইসলাম আরেফিকে কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারা ফটকে জিজ্ঞাসাবাদ করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

মঙ্গলবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তিনি ওই কারাগারে প্রবেশ করেন এবং মিয়া আরেফিকে জিজ্ঞাসাবাদ শেষে দুপুর ২টা ২০ মিনিটের দিকে কারাগার থেকে বের হয়ে আসেন।

কারা ফটকে অপেক্ষমাণ সাংবাদিকদের হারুন বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে মিয়া আরেফি কখনো কথা বলেননি। তবে করোনার সময় যখন জুম মিটিং হয়েছিল তখন জো বাইডেনের স্ত্রীর সঙ্গে কথা হয়েছিল। এরপর তার আর কারও সাথে কথা হয়নি। লে. জেনারেল (অব.) চৌধুরী হাসান সারওয়ার্দী তাকে শিখিয়ে দিয়ে যে অন্যদিকে ধাবিত করেছেন এটা তিনি বুঝতে পারেননি। তাকে ফাঁদে ফেলা হয়েছিল। তাকে যেভাবে শিখিয়ে দেওয়া হয়েছিল ২৮ অক্টোবর সংবাদ সম্মেলনে সেভাবেই বলেছেন। এখন তিনি অনুতপ্ত। এটা ঠিক করেনি।

হারুন আরও বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, শিমুল বিশ্বাসের সঙ্গে কথা বলেছেন এবং আব্দুল আউয়াল মিন্টুর বাসায় গিয়েছেন সারওয়ার্দী। মিয়া আরেফিকে গুলশান অফিসে বিএনপির ব্রিফিংয়ে যাওয়ার জন্য সব কিছু ব্যবস্থা করে দিয়েছেন সারওয়ার্দী। সেখানে মিয়া আরেফি যেন হাসান সারওয়ার্দীর নাম প্রকাশ করেন তাও শিখিয়ে দিয়েছেন। তাকে যেন হাইলাইটস করা হয়।

গোয়েন্দা প্রধান বলেন, ২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশ হাসপাতালে হামলা, পুলিশের গায়ে আঘাত করা এবং একজন পুলিশ সদস্যকে নৃশংসভাবে হত্যা করা, সাংবাদিকদের আহত করা আবার তাৎক্ষণিক সন্ধ্যায় সারওয়ার্দী মিয়া আরেফিকে নিয়ে বিএনপির পার্টি অফিসে ঢোকা সবগুলো ঘটনা একটা আরেকটার সঙ্গে সংযুক্ত।

এ কারণেই আমরা অনেক নেতাকে নিয়ে এসেছি, জিজ্ঞাসাবাদ করছি। লে. জেনারেল (অব.) চৌধুরী হাসান সারওয়ার্দীকেও জিজ্ঞাসাবাদ করেছি। তিনি অনেক কথা স্বীকার করেছেন। যে জায়গাগুলোতে উনি স্বীকার করছেন না সেটা আমরা মিয়া আরেফির কাছ থেকে জেনে নিলাম। আমরা যদি মনে করি যে ভবিষ্যতে আরও কোনো তথ্য জানার প্রয়োজন আছে তাহলে আবারো তাকে নেবো অথবা এখান থেকে জিজ্ঞাসাবাদ করবো।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘিরে সংঘর্ষের পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির নেতাকর্মীদের উপস্থিতিতে সংবাদ সম্মেলন করেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক মিয়া আরেফি। তিনি নিজের পরিচয় দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ‘উপদেষ্টা’ হিসেবে। পরে তার বিরুদ্ধে মামলা হলে ২৯ অক্টোবর রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর থেকে তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD