সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২০

স্টাফ রিপোর্টার : ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এছাড়া পরবর্তী ৭২ ঘন্টায় বৃষ্টিপাতের প্রবণতা সামান্য পরিবর্তন হতে পারে।

আজ আবহাওয়া অধিদফতরের এক পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, খুলনা ও বরিশাল বিভাগে কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরণের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও-কোথাও মাঝারী থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে,রংপুর,দিনাজপুর, রাজশাহী, পাবনা,বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্রগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের, উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫-৬০ কি.মি. বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD