শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সালমা ২ ওভারে ৪, সুযোগই পেলেন না জাহানারা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০

স্পোর্টস ডেস্ক : আগের ম্যাচেই বল হাতে যোগ্যতার পরিধিটা দেখিয়েছিলেন তিনি। তুলে নেন ২ উইকেট। কিন্তু এবার বল করার সুযোগই যে পেলেন না জাহানারা আলম। প্রতিপক্ষের সালমা খাতুন সুযোগ পেলেও দুই ওভারে পেলেন না উইকেট।

বৃহস্পতিবার ভারতের উইমেন টি-টোয়েন্টি চ্যালেঞ্জে মুখোমুখি হয় বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সালমা খাতুন ও জাহানারা আলম। যেখানে ব্যক্তিগত পারফরম্যান্সে তেমন কিছু করা হয়নি তাদের। তবে দলীয় পারফরম্যান্সে সালমার দল ট্রেইলব্লেজার্স অনায়াসে হারাল জাহানারার ভেলোসিটিকে।

জয়ে শুরু করা ভেলোসিটি এদিন দেখল হার। নারীদের আইপিএল খ্যাত এই টুর্নামেন্ট টস জিতে আগে ব্যাট করতে নেমে ভেলোসিটি তুলে মাত্র ৪৭ রানে। ম্যাচে ট্রেইলব্লেজার্স জিতে যায় ১ উইকেট হারিয়ে ৭.৫ ওভারে।

ট্রেইলব্লেজার্সের ইংলিশ বাঁহাতি স্পিনার সোফি এক্লেস্টোন নেন ৯ রানে ৪ উইকেট।

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ম্যাচে সালমা ১২ ওভারের পর সুযোগ পান। যেখানে ২ ওভারে মাত্র ৪ রান দেন তিনি। যদিও উইকেটের দেখা মেলেনি।

ম্যাচে জাহানারাকে ব্যাটিংয়ে নামানো হয় ১১ নম্বরে। সালমার একটি বল খেলেন। সেই বলে নেন ১ রান। তারপরই শেষ হয় ইনিংস। এদিন বোলিংই পেলেন না জাহানারা। ভেলোসিটি অধিনায়ক মিতালি রাজ সুযোগ দেননি তাকে। দল যে একটি উইকেট পেয়েছে সেখানে আছে জাহানারার ভূমিকা। ক্যাচ নেন এই টাইগ্রেস।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD