শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

সালাউদ্দিন বাংলাদেশ দলের কোচ নন, অবাক মঈন আলী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪

বিপিএলের গত তিন মৌসুম কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলছেন মঈন আলী। দলটির সেরা পারফর্মারদের একজন ইংলিশ অলরাউন্ডার। এবার মঈন অবশ্য একটু দেরিতেই দলের সঙ্গে যোগ দিয়েছেন।

সাত ম্যাচ পর এসে কুমিল্লার সর্বশেষ দুটি ম্যাচ খেলেছেন।

গত ম্যাচে ঝোড়ো এক ফিফটিও করেছেন। কুমিল্লার হয়ে খেলার সুবাদে বেশ কাছ থেকে দলটির প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে দেখেছেন মঈন। ইংলিশ অলরাউন্ডার জানিয়েছেন, তিনি কাজ করেছেন এমন কোচদের মধ্যে সেরা পাঁচে থাকবেন সালাউদ্দিন।

আজ কুমিল্লার অনুশীলনের ফাঁকে মঈন বলেছেন, ‘আমি যাদের সঙ্গে কাজ করেছি, তাদের মাঝে সে সেরা কোচ।

আমার মতে, অবশ্যই সে বাংলাদেশের সেরা কোচ। আমি অবাক হয়েছি সে বাংলাদেশের প্রধান কোচ নয়। আমি জানি না সে কখনো কাজ করেছে কিনা। আমার কাজ করা কোচদের মাঝে বিশ্বের সেরা পাঁচের মাঝে একজন সে।

কুমিল্লার হয়ে খেলাটা উপভোগ করেন জানিয়ে মঈন আরো যোগ করেন, ‘এখানে খেলতে স্বস্তিবোধ করি। কুমিল্লার হয়ে খেলতে আমি খুবই পছন্দ করি। শুরু থেকেই আমাদের দল সবসময় ভালো। ৩ বছর হয়ে গেল, খুবই উপভোগ করছি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD