শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আমির খান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০

করোনাভাইরাসের জেরে লকডাউনে বিপর্যস্ত ভারত।রাষ্ট্রীয় ও ব্যক্তিগতভাবে অনেকেই এগিয়ে এসেছেন দেশের দরিদ্র শ্রেণির বহু মানুষকে সাহায্যের জন্য । অমিতাভ বচ্চন, শাহরুখ ও সালমান খানসহ অনেক তারকারাও দুই হাত খুলে সহায়তা দিচ্ছেন।

তবে নিরব ছিলেন আমির খান। এ নিয়ে অনেক সমালোচনাও চলছিলো গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে। অবশেষে জানা গেল, অসহায় মানুষদের সাহায্যে এগিয়ে এলেন আমির খানও।

ভারতীয় গণমাধ্যমের খবর, করোনা সংক্রমণ রুখতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের জন্য অনুদান নিয়ে এগিয়ে এসছেন আমির। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের পাশাপাশি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের জন্যও এগিয়ে এসেছেন আমির।

এসবের পাশাপাশি মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির দিনমজুরদের সাহায্যের জন্যও হাত বাড়িয়েছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ জানান, আমিরের সিনেমা লাল সিং চাড্ডার শুটিং মাঝ পথে বন্ধ হয়ে গিয়েছে। লাল সিং চাড্ডার সিনেমার সাথে জড়িত দৈনিক রোজগেরে শ্রমিকদের সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছেন আমির খান।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD