রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

সাহারা খাতুনের মরদেহ নিয়ে ঢাকার পথে ইউএস-বাংলা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২০

স্টাফ রিপোর্টার : সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা সাহারা খাতুনের মরদেহ নিয়ে ব্যাংকক থেকে ঢাকার পথে রওনা দিয়েছে ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট বিএস২১৪।

ব্যাংককের সুবর্নভূমী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় রাত ১১টা ১৯ মিনিটে রওনা দেওয়া ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে রাত ১টা ৩০ মিনিটে। ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইউএস-বাংলার এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফটটি রাত দেড়টায় শাহজালাল বিমানবন্দরে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে। এই ফ্লাইটে দায়িত্বে আছেন ক্যাপ্টেন মুক্তার এবং ফাস্ট অফিসার মাহির।

সাহারা খাতুনের ব্যক্তিগত সহকারী ও ভাস্তে মোহাম্মদ আনিসুর রহমান এই ফ্লাইটে আছেন বলে জানা গেছে।

নানা জটিলতা নিয়ে অসুস্থ সাহারাকে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার ব্যাংককে নেওয়া হয়েছিল, ভর্তি করা হয়েছিল বামরুনগ্রাদ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD