শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন

সাহিত্যে অবদানের জন্য আন্তর্জাতিক অ্যাওয়ার্ড পেলেন ডিএমপি কমিশনার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩

বাংলা সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ভারতের সাবেক রাষ্ট্রপতি ও পরমাণু বিজ্ঞানী এ পি জে আবদুল কালাম ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

মঙ্গলবার (১৭ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি এ তথ্য নিশ্চিত করেন।

সম্প্রতি হাওড়ার শরৎ সদনে এ পি জে আবদুল কালাম ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডের আসর বসে। সেখানে ১৫টি দেশের বিভিন্ন পেশার ১৫ জন কৃতি ব্যক্তিত্বকে পুরস্কৃত করা হয়। তাদের মধ্যে অন্যতম ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।

ডিএমপি জানায়, সম্প্রতি তার একটি গ্রন্থ প্রকাশিত হয়েছে ‘ঠার, বেদে জনগোষ্ঠীর ভাষা’। বইটি সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। জনপ্রিয়তা পেয়েছে পাঠকমহলেও। এই অসামান্য গ্রন্থের স্বীকৃতিস্বরূপ তিনি আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন।

প্রশাসনিক ব্যস্ততার কারণে তিনি শেষ মুহূর্তে কলকাতায় পৌঁছাতে পারেননি। তার হয়ে পুরস্কার গ্রহণ করেন বাংলাদেশের বিশিষ্ট সমাজকর্মী সোমনাথ দে। তার হাতে পুরস্কার তুলে দেন নেপালের প্রাক্তন উপ-রাষ্ট্রপতি প্রেমানন্দ ঝা। এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের দুই বিশিষ্ট মন্ত্রী জাভেদ খান ও অরূপ রায়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD