বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সিএনজিচালিত অটোরিকশায় হঠাৎ আগুন, মা-মেয়ে আহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২০

কিশোরগঞ্জে একটি সিএনজিচালিত অটোরিকশায় হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই অটোরিকশায় থাকা যাত্রী মা ও মেয়ে আহত হয়েছেন।

রোববার (২৯ নভেম্বর) কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আবু বকর সিদ্দিক ঘটনার সত‌্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান,দুপুর ১২টার দিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনের সড়কে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। এসময় লতিফা (৪৫) ও লিমা (২০) নামে সিএনজিযাত্রী মা ও মেয়ে আহত হয়েছেন। তাদেরকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত মা-মেয়ে কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা এবং লতিফা প্রবাসী সাঈদুর রহমানের স্ত্রী।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, লতিফা অসুস্থ থাকায় তাকে নিয়ে তার মা ও দুই মেয়ে অটোরিকশায় করে কটিয়াদী থেকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। হাসপাতালের সামনে পৌঁছার পর হঠাৎ করে অটোরিকশাটিতে আগুন ধরে গেলে চালক অটোরিকশা ফেলে পালিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গেলেও তার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। ধারণা করা হচ্ছে, সিলিন্ডার লিক করে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে।

আহত যাত্রী লিমা জানিয়েছেন, সিএনজিতে থাকা পরিবারের ৪ সদস্যের মধ্যে তার মা লতিফা ও তার পা পুড়ে গেছে। অন্য দুজনের বোরকা পুড়ে গিয়ে পা ও হাঁটুতে আগুনের আঁচ লাগে। এছাড়া তাদের সাথে থাকা কাগজপত্র এবং নগদ ১৫ হাজার টাকা পুড়ে গেছে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD