শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সিরাজগঞ্জে খুলেছে ২ হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১

করোনা মহামারির কারণে প্রায় দেড় বছর বন্ধ থাকার পর সিরাজগঞ্জে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) থেকে খুলেছে ২ হাজার ৪০০ শিক্ষাপ্রতিষ্ঠান।

এর মধ্যে প্রাথমিক ১ হাজার ৬৭১টি এবং মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদরাসা ৭২৯টি। শিক্ষাপ্রতিষ্ঠান খোলায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। সকাল থেকেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখেপড়ার মতো। শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠেছে শিক্ষাঙ্গন। জেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে বইছে উৎসবের আমেজ। সরকারি নির্দেশ মোতাবেক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে রাখা হয়েছে সুরক্ষাসামগ্রী।

শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ করতেই মাপা হচ্ছে শরীরের তাপমাত্রা, জীবাণুমুক্ত করা হচ্ছে হাত। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে লেখাপড়ায় যে ক্ষতি হয়েছে, প্রতিষ্ঠান খোলায় তা কাটিয়ে ওঠার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষকরা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD