শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সিরাজগঞ্জে ট্যাংকলরি-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ আগস্ট, ২০২১

সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্যাংকলরি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ৫ জন।

বুধবার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে হাটিকুমরুল-পাবনা মহাসড়কের উপজেলার গাড়াদহ এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানার ইনচার্জ শাহজাহান আলী জানান, বুধবার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে হাটিকুমরুল-পাবনা মহাসড়কের শাহজাদপুর উপজেলার গাড়াদহ বকুলতলা এলাকায় ২টি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় একটি ট্যাংকলরি সিএনজি ২টিকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই সিএনজি যাত্রী নিহত হয়। এ সময় আহত হয় অন্তত ৫ জন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD