শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সিরাজগঞ্জে বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ মে, ২০২১

সিরাজগঞ্জের বেলকুচিতে বাল্যবিয়ে বন্ধ করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আনিসুর রহমান।

মঙ্গলবার (২৫ মে) গভীর রাতে উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের পারসগুনা গ্রামে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই বিয়ে বন্ধ করেন তিনি।

বুধবার (২৬ মে) দুপুর ২টার দিকে এই বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, মঙ্গলবার গভীর রাতে উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের পারসগুনা সপ্তম শ্রেণীর ছাত্রীর সাথে একই উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের তাঁতশ্রমিক (২২) এর বিয়ের আয়োজন চলছিল। পরে কনে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় ভ্রাম্যমাণ আদালত বাল্যবিয়ে বন্ধ করে বর ও কনের পিতাকে ৫ হাজার টাকা করে জরিমানা করেন।

তিনি আরও জানান, কনের পিতাকে বাল্যবিয়ের কুফল সম্পর্কে বুঝালে তিনি তার ভুল বুঝতে পারেন ও তার মেয়েকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না বলে মুচলেকা দেন।

এ সময় উপস্থিত ছিলেন ধুকুরিয়া বেড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রশিদ শামীম ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD