শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সিরাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জুলাই, ২০২১

সিরাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহেরা বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

বুধবার (২৮ জুলাই) দুপুরে জেলার তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের ভাদাস গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধা ওই গ্রামের মৃত আব্দুল জলিলের স্ত্রী। নিহতের ভাই শামসুল আলম জানান, শাহেরা বেগমের বাড়ির গোয়াল ঘরের টিন বিদ্যুতায়িত ছিল। বিষয়টি টের পান বৃদ্ধা। এ অবস্থায় বুধবার দুপুরের দিকে গোয়াল থেকে তিনি গরু বের করতে গিয়ে টিনের বেড়া স্পর্শ করলে বিদ্যুতায়িত হয়ে আটকে যান।

এ সময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত শাহেরা বেগমের কোন সন্তান-সন্ততি নেই। তার একমাত্র পালিত পুত্রও বাক প্রতিবন্ধী বলে জানান তিনি।

মাধাইনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেরাত আলী বৃদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এ ব্যাপারে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যুর বিষয়টি কেউ থানায় অবগত করেনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD